বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

 

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন। খবর আল জাজিরার।

পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।

এর আগে, চলতি সপ্তাহের শুরুতে স্কট বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। যা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।


জ্বালানি অবকাঠামোয় হামলার কারনে 'কঠিন প্রতিশোধ' নেওয়ার ঘোষণা ইরানের

জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে "চূড়ান্ত পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। ইরানে আলী লারিজানিসহ শীর্ষ কর্মকর্তাদের জানাজায় বিপুল জনসমাগম। লেবাননের রাজধানী বৈরুতে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এদিকে, বগুড়ার সান্তাহারে নয়টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।



ইসরায়েলকে ইরানের চরম বার্তা: নিজেদের জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে এবার "চূড়ান্ত পদক্ষেপ" নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেহরান স্পষ্ট জানিয়েছে, যেকোনো উস্কানির কড়া জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এদিকে, আলী লারিজানিসহ শীর্ষ কর্মকর্তাদের জানাজায় আজ লাখো মানুষের ঢল নামে, যা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

  ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর বিধিনিষেধ...