ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের
বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল করতে সাগরে থাকা ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। ফক্স বিজনেসকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এমন ইঙ্গিত দিয়েছেন। খবর আল জাজিরার।
পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেলের মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।
এর আগে, চলতি সপ্তাহের শুরুতে স্কট বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি ছাড়তে শুরু করেছে। যা বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে।
.jpg)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন